প্যারাসিটামল নিয়ে যা জানা উচিত

দৈনন্দিন জীবনে জ্বর বা ব্যথার প্রথম ও প্রধান সমাধান হলো প্যারাসিটামল। হাতের নাগালে পাওয়া যায় এবং দামেও সস্তা হওয়ায় অনেকে প্রায়ই এই ওষুধ সেবন করে থাকেন। চিকিৎসাবিজ্ঞানে এটি একটি নিরাপদ ওষুধ এবং ‘ওভার দ্য কাউন্টার’(চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কেনা যায়) ওষুধ হিসেবে স্বীকৃত। তবে প্যারাসিটামলের অতিব্যবহার তৈরি করতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।

প্রচলিত কিছু ভুল ধারণা

  • প্যারাসিটামল নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটি হলো, ‘এটি যত খুশি খাওয়া যায়, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’ আসলে যেকোনো ওষুধের মতোই এর নির্দিষ্ট মাত্রা রয়েছে। অনেকে মনে করেন, বেশি মাত্রায় বা ঘন ঘন ওষুধ খেলে জ্বর দ্রুত কমবে। এটি সম্পূর্ণ ভুল। মাত্রাতিরিক্ত প্যারাসিটামল আমাদের লিভারের ওপর চাপ সৃষ্টি করে এবং স্থায়ীভাবে লিভারের ক্ষতি করতে পারে।
  • আরেকটি প্রচলিত ধারণা হলো, খালি পেটে প্যারাসিটামল খাওয়া যায় না।প্যারাসিটামল খালি পেটে খাওয়া যায় এবং তাতে এর কার্যকারিতার কোনো তারতম্য হয় না। তবে যাঁদের দীর্ঘদিনের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে ভরা পেটে খাওয়া নিরাপদ।
  • ‘প্যারাসিটামল খেলে সঙ্গে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয়’ এটাও আরেকটা ভুল ধারণা। প্যারাসিটামল সাধারণত গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি করে না, যা ব্যথানাশক অন্য ওষুধগুলো করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top